মানিকগঞ্জ জেলা আ’লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন কারাগারে

আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা।

মঙ্গলবার সকাল সোয়া ১১ টার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে শুনানি করেন আসামীপক্ষের আইনজীবীরা। দীর্ঘ সময় শুনানী শেষে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে ন্যায় বিচার প্রার্থণা করলে আদালতের বিচারক এই আদেশ দেন।

ঘটনার সার্বিক বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মোঃ আবুল খায়ের বলেন, গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে মানিকগঞ্জে চারটি নাশকতা মামলা রয়েছে। এর মধ্যেই সে মহামান্য হাইকোর্ট থেকে জামিনে ছিলো।

পরে মঙ্গলবার সকালে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন বহালের আবেদন করলে বিচারক জামি না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে কোন কোন মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন এবং আজ কোন মামলায় তাকে কারাগারে পাঠানো হলো এর সুনির্দিষ্ট তথ্য বিকেলের আগে দেওয়া সম্ভব নয় বলে জানান কোর্ট ইন্সপেক্টর আবুল খায়ের।

উল্লেখ্য মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের সময় মানিকগঞ্জের খাল পাড়ে ছাত্রদের উপর হামলা করার বিস্তর অভিযোগ রয়েছে। তাছাড়া ৪ আগষ্ট ঢাকা আরিচা মহাসড়কে ছাত্র- জনতার উপর গুলি করার নিদের্শদাতা ও অর্থযোগান দাতা। এ নিয়ে তার ‍বিরুদ্ধে মামলা থাকায় ৫ আগষ্টের পর থেকে তিনি আত্বগোপনে ছিল।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *