ফ্যাসিস্টের প্রতিকৃতি পুড়ানো জড়িতদের আইনের আওতায় আনা হবে : ফারুকি

ফ্যাসিস্টের প্রতিকৃতি যারা পুড়িয়েছে তাদের আইনের আওয়তায় আনা হবে বলে মন্তব্য করেছে অন্তভর্তীকালিন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি।

শনিবার সিলেটে সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, জুলাই বিপ্লবকে চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের দোসরা ফ্যাসিস্টের প্রতিকৃতি পুড়িয়ে দিয়েছে। যে বা যারাই জড়িত থাকুক তাদের অবশ্যই আইনের আওয়তায় আনা হবে। যারা চায়না ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’ থাকুক এটি তাদের কাজ। ইতি মধ্যে পুলিশ কাজ জকরছে দ্রুত তাদের গ্রেফতার করা হবে।

তিনি আরও বলেন ,দেশবাসীর প্রতি আহবান জানাই আমরা সবাই এক হয়ে উৎসব পাল্লন করতে চেয়েছি কিন্তু এতা ফ্যাসিবাদের দোসরদে ভালো লাগেনি।তারা আমাদের ঐক্যে বাধা দিতে চায়, তাই আমার সবাই এক হয়ে উৎসব পালন করব।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা উন নবী,জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, প্রিন্ট অনলাইন গণমাধ্যম সাংবাদিক বৃন্দ ।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *