
সিলেটের টুকের বাজারে অবস্থিত শাহ খুররম ডিগ্রী কলেজের এডহক কমিটি সভাপতি হিসেবে মনোনীত হওয়াতে বিভিন্ন সমাজসেবামূলক সংস্থার পক্ষ থেকে রেজাউল হাসান কয়েস লোদী কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
ঘোষিত এডহক কমিটিতে সিলেট সিটি কর্পোরেশের সাবেক প্যানেল মেয়র (১ম) মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতে অনার্সসহ মার্স্টাস ডিগ্রীধারী রেজাউল হাসান কয়েস লোদীকে সভাপতি নির্বাচিত করা হয়।
শুভেচ্ছা ও অভিনন্দন জানানো সংস্থাগুলো : উদয় সমাজ কল্যান সংস্থা সিলেট সভাপতি সজিবুর রহমান রুবেল সাধারন সম্পাদক হাসান আহমদ রাসেল,তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা সিলেট সভাপতি মফিজুর রহমান বারেক, সাধারণ সম্পাদক মোঃ মুহিবুর রহমান রানা,প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ সভাপতি হারুনুর রশিদ সাধারণ সম্পাদক আব্দুস শুকুর,সিলেট সোলজার বয়েস ক্লাব সভাপতি মো: সাইফুর রহমান ইমনসাধারণ সম্পাদক হোসেন আহমদ দেশবিদেশে বেটাগিরি আমরা হক্কল সিলেটি সোশ্যাল মিডিয়া গ্রুপ সভাপতি শহীদুর রহমান জুয়েল সাধারণ সম্পাদক হানিফ মাহমুদ।