
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী সিলেটের কৃতি সন্তান ডা. জোবাইদা রহমানকে স্বাগত জানিয়েছেন সিলেট বিএনপির নেতৃবৃন্দ।
মঙ্গলবার সকালে ব্যানার নিয়ে স্বাগত জানিয়ে রাস্তার পাশে উপস্থিত হন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী,জেলা যুবদল সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন সহ নেতৃবৃন্দ।
লন্ডনের গ্রিনিচ সময় সোমবার বিকাল ৪টা ১০ মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ রাজকীয় বিমানে (আধুনিক এয়ার অ্যাম্বুলেন্স) ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন খালেদা জিয়া। যাত্রাপথে কাতারের দোহা বিমানবন্দরে বিরতি শেষে বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন তিনি সঙ্গে এসেছেন তার দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।