এন জে এল এর ব্যতিক্রম উদ্যোগ

সিলেট নগরীর কাজলশাহস্থ এন জে এল ই এন টি সেন্টার ও ফাউন্ডেশনের উদ্যোগে আশেপাশের কলোনিস্হ শতাধিক অসহায় ও গরিবদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয় শুক্রবার (০৬ জুন) সকাল ১১.৩০ টায়।

এ সময় উপস্থিত ছিলেন এন জে এল ইএনটি সেন্টার ও ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ওসমানী মেডিকেল কলেজের নাক কান গলা ও হেড-নেক সার্জারী বিভাগের প্রধান ডা. নূরুল হুদা নাঈম,সদস‍্য সচিব এডভোকেট রেজাউল করিম তালুকদার এবং এন জে এল গর্বিত মা-বাবা সম্মাননা অনুষ্ঠানের সদস্য সচিব এপিপি এডভোকেট আব্দুল মুকিত অপি,ভয়েস অব সিলেটের কর্ণধার ও চ‍্যানেল এস এর প্রতিনিধি মনজু এছাড়াও এন জে এল ই এন টি সেন্টারের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ঈদের আনন্দ ভাগাভাগি করে অসহায় দূস্থদের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে এমন আয়োজন।

ইএনটি সেন্টারের কর্ণধার ডা. নাঈম বলেন, সম্পদের মালিক আল্লাহ মানুষ শুধু জিম্মাদার , ধনীদের সম্পদে রয়েছে গরীবদের অধিকার। যাকাত ব্যবস্থার সুষ্ঠু প্রচলন হলে কেউ আর কস্টে থাকবেন না। তিনি আরো বলেন আপনাদের ঘরে ঘরে পৌঁছানো প্রয়োজন ছিলো আমাদের সেই ব্য র্থতা কে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *