নারী চিকিৎসক হত্যা ঘাতক ট্রাকচালক কাদির গ্রেফতার

নববার্ত ডেস্ক : সিলেট নগরীতে ট্রাকের ধাক্কায় নারী চিকিৎসক হত্যাকারী ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো: আব্দুল কাদির (৩৯)। তিনি দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার করিমপুর গ্রামের মো. দরছ আলীর ছেলে। বর্তমানে সিলেট নগরীর বাদামবাগিচা এলাকার ৪০/২ নম্বর বাসায় ভাড়া থাকতেন বলে জানা গেছে।

গত ৮ জুন শনিবার সকাল ১১টার দিকে সিলেট নগরীর শেখঘাট এলাকার জিতু মিয়ার পয়েন্টে দ্রুতগতির একটি ট্রাক একটি রিকশাকে ধাক্কা দিলে তাতে থাকা চিকিৎসক জেসি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই চালক পলাতক ছিলেন। নিহত চিকিৎসক রহিমা খানম জেসি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি সিলেটের দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা ছিলেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ঘাতক চালক আব্দুল কাদিরকে আটক করা সম্ভব হয় পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *