গল্পের প্রয়োজনে অন্তরঙ্গ দৃশ্যে কাজ করেছি : রাজ রিপা

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসে ‘ময়না’ চলচ্চিত্র মুক্তির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় নবাগত নায়িকা রাজ রিপার। রোমান্টিক ঘরানার এই সিনেমাটিতে নাম ভূমিকায় চার নায়কের বিপরীতে অভিনয় করছিলেন তিনি। কিন্তু সিনেমাটির কিছু দৃশ্য নিয়ে নানা বিতর্ক ছিল। বিশেষ করে ময়না চরিত্রকে দেখা যায় বিছানায়, অন্তরঙ্গ দৃশ্যে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই দৃশ্যের কাজের অভিজ্ঞতা ভাগ করে নেন অভিনেত্রী রাজ রিপা। সিনেমাটিতে চুম্বন দৃশ্যেও দেখা গেছে রিপাকে। চুমুর দৃশ্যে অভিনয় প্রসঙ্গে রিপা বলেন, কিসিং যে ব্যাপারটা, এটা ক্যারেক্টারের জন্য। আমি রিপা আমার কো আর্টিস্টকে কিস করছি না, আমার গল্পের জন্য ময়না কো আর্টিস্টকে কিস করেছে।

বেড সিন নিয়ে অভিনেত্রী বলেন, এমন একটা সিন যে করতে হবে, ময়নার যে গল্পটা, ময়নার মধ্যে কিন্তু আরও বাজে কিছু সিন ক্রিয়েট করার দরকার ছিল। কিন্তু আমি ডিরেক্টরকে নিষেধ করেছি। বলেছি যে এটা আমি করব না-অসম্ভব। তবে ময়না সিনেমাটা দেশের বাইরে বিভিন্ন ফেস্টিভ্যালে, অ্যাওয়ার্ডের জন্যও দেওয়া হয়েছিল।

এজন্য কিছু কিছু সিন ক্রিয়েট করেছে গল্পের জন্যই। হলিউড-বলিউডে গল্প অনুযায়ী কিন্তু একটা ক্যারেক্টার প্লে করে- অশ্লীলতার জায়গাটা আরও অনেক বেশি হয়। তিনি আরো বলেন, আমি ময়না সিনেমায় কাজ করেছি, কিন্তু পোশাকের মাধ্যমে চেয়েছি যে, খানিকটা শালীনতা থাকুক। আমাকে গল্প বলেছে একটা, কিন্তু ক্যারেক্টারটা এমনভাবে প্লে করেছি যে, আমি ভালোর মাঝে খারাপ।

উল্লেখ্য, ‘ময়না’ সিনেমাটি পরিচালনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ। এর আগে লন্ডনের ২৫তম ইএমএমএএস বিবিসি ফেস্টিভ্যাল অব মাল্টিকালচারাল ২০২৩-এ সেরা ফিল্ম প্রডাকশন পুরস্কার পেয়েছে। ইতালির কলিজিয়াম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩ এবং ভারতের মুম্বাইয়ে গোল্ডেন জুরি চলচ্চিত্র উৎসব ২০২৩-এ সেমিফাইনালিস্ট হিসেবে বিশেষ পুরস্কার পেয়েছে ‘ময়না’। দক্ষিণ কোরিয়ার ২১তম ‘আপোরিয়া আন্তর্জাতিক ভিলেজ চলচ্চিত্র উৎসসে সিনেমাটি প্রদর্শিত হয়েছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *