
ডেস্ক রিপোর্ট : দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা দাবি মানুষের কাছে পৌঁছে দিতে সারা দেশে নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বিএনপির ৩১ দফা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আজ শুক্রবার (১১ জুলাই) ৬ নং টুকেরবাজার এয়ারপোর্টে নালিয়া উঠান বৈঠক সম্পূর্ণ হয়েছে।
৬ নং টুকেরবাজার ইউনিয়ন নালিয়া বাজার ছাএদল,যুবদল, স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল,কৃষক দলের উদ্যোগে উঠান বৈঠক আয়োজন করা হয়েছে।
যুবদল নেতা আব্দুল মান্নার সভাপতিত্বে ছাত্রদল নেতা আব্দুল করিম কিবরিয়া সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদল সহ সাধারণ সম্পাদক সজিবুর রহমান রুবেল।
তিনি বলেন, সাধারণ মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করে নিরাপদে থাকার জন্য, সাধারণ জনগণের জীবনমানের উন্নয়নের জন্য। বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার মাধ্যমে তারেক রহমানের নির্দেশনায় আমরা সে লক্ষ্যে কাজ করছি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই অঞ্চলের প্রান্তিক জনগণকে বিএনপির কর্মসূচি সম্পর্কে অবহিত ও জনমত গঠনের লক্ষ্যে এই কর্মসূচি শুরু হয়েছে। গ্রামের সাধারণ মানুষের বাড়ির উঠানে গিয়ে এই বৈঠক করা হচ্ছে। উঠান বৈঠকের উদ্দেশ্য শুধু জনগণের কাছে নির্বাচনের প্রচারণা নয়, এর মাধ্যমে আমরা প্রান্তিক জনগোষ্ঠীর শিকড়ে যেতে চাই।
তিনি বলেন, বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা ভোগ করতে হলে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাশে থেকে ধানের শীষ প্রতীককে বিজয়ের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক হাসান আহমদ রাসেল,মহানগর যুবদল দপ্তর সম্পাদক পারভেজ আহমদ,জাবেদ আহমদ সাগর,জেলা কৃষক দল সদস্য সিরাজ মিয়া,আস্কর মিয়া,জুনেদ আহমদ,লিটন মিয়া,লায়েক মিয়া,আব্দুল আলিম,কবির হুসেন,মরমআলী প্রমূখ।