সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের শুভেচ্ছা মতবিনিময়

ডেস্ক রিপোর্ট : সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ সরওয়ার আলম এর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে মতবিনিময় করেছেন ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

২৭ আগস্ট বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাথে শুভেচ্ছা মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা প্রশাসক মোঃ সরওয়ার আলম কে সম্মাননা ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন,ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা মামুনুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা বদরুল ইসলাম, সহ-সভাপতি মৌলভী মোঃ কবির উদ্দিন চৌধুরী, পরিষদের উপদেষ্টা মাওলানা আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ আহমদ, প্রচার সম্পাদক কারী মাওলানা নুরুজ্জামান নোমানী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুল হক, সহ প্রচার সম্পাদক মাওলানা আব্দুল করিম, সহ অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মুকিত, প্রকাশনা বিষয়ক সম্পাদক ক্বারী মাওলানা কাউসার আহমদ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী প্রমূখ।

এ সময় ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক কারী মাওলানা নুরুজ্জামান নোমানী ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। জেলা প্রশাসক অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *