সিলেট কানায় কানায় ভরপুর দর্শক গ্যালারি

ক্রিয়া ডেস্ক : সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করে নেদারল্যান্ডস বাংলাদেশকে ১৩৭ রানের লক্ষ্য দিল নেদারল্যান্ডস জয়ের জন্য ব্যাটিং করছে বাংলাদেশ ৯১ রান ১ উইকেট এখন পর্যন্ত সংগ্রহ।

দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন তেজা। বাংলাদেশের হয়ে ২৮ রানে ৪ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার তাসকিন।

প্রথম টি-টোয়েন্টি খেলা শুরুর আগে সকালে সিলেটে এক পশলা বৃষ্টি ক্রীড়াবিদদের মনে শঙ্কা তৈরী করে দিয়েছিলো যে ম্যাচে বৃষ্টি বাগড়া দিয়ে যাবে কিনা দুপুর থেকে সিলেট আকাশের রৌদ্রউজ্বল চেহারায় অনেকেই স্বস্তি ফিরে পেয়েছেন সিলেটবাসী।

ম্যাচ শুরুর আগেই পুরো গ্যালারি দর্শকে পরিপূর্ণ হয়ে ওঠে। গ্যালারি কোন সিট ফাঁকা দেখা যায় নি।

দর্শকদের এমন উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধি দল।

সিলেটে খেলার প্রতি মানুষের উন্মাদনা একটু বেশি।সিলেটের মাঠে সবসময়ই দর্শক উপস্থিতি বেশি হয়।সেটি ফুটবল হোক বা ক্রিকেট হোক।সিলেট স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা প্রায় ২০ হাজার।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম  ম্যাচকে ঘিরে সিলেটের ক্রীড়ামোদী দর্শকরা খুবই উচ্ছ্বসিত।ক্রীড়ামোদী দর্শকদের ঢল নেমেছে স্টেডিয়ামের গ্যালারিতে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সময় যত গড়াতে থাকে ততোই বাড়তে থাকে দর্শকদের উপস্থিতি।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *