দায়িত্ব নিলেন এসএমপির নতুন কমিশনার : আবদুল কুদ্দুছ চৌধুরী

ডেস্ক রিপোর্ট : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম-সেবা)। এর আগে তিনি খুলনা পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি)-এর কমান্ড্যান্ট ও ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তিনি সিলেটে পৌঁছে রাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

অন্যদিকে, সদ্যবিদায়ী এসএমপি কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম-সেবা) অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়ে ঢাকায় বদলি হয়েছেন।

তিনি এন্টি টেররিজম ইউনিটে নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *