খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে জালালবাদ ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা

ডেস্ক রিপোর্ট : আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে স্থানীয় জনমত সুসংগঠিত করার প্রত্যয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট সদর উপজেলা যুবদলের অধীনস্থ ১নং জালালবাদ ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত এই সভাটি শনিবার, ৮ নভেম্বর ২০২৫, বিকাল ৪টায় জালালবাদ ইউনিয়নের প্রাণকেন্দ্র ইসলামগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়।
​সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসনাতের সভাপতিত্বে এবং সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল আহমদের গতিশীল পরিচালনায় সভায় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

​​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, “এই জালালবাদ আজ প্রমাণ করলো, জনগণ জেগে উঠেছে। খন্দকার আব্দুল মুক্তাদির একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। তাঁর বিজয় কেবল ব্যক্তির বিজয় হবে না, এটা হবে গণতন্ত্র পুনরুদ্ধারের বিজয়। তিনি আরও বলেন, “জালালবাদ ইউনিয়ন হবে সদর উপজেলায় আমাদের বিজয়ের সূচনাবিন্দু।”

​বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সেয়েব বলেন, “যুবদলের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে মুক্তাদির সাহেবকে বিপুল ভোটে বিজয়ী করবে। এই সভার উপস্থিতিই প্রমাণ করে, পরিবর্তন এখন সময়ের অপেক্ষা মাত্র।” সিলেট জেলা যুবদলের ১ম সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু যুবদল কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক জলিল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলিবুর রহমান আলী, আব্দুল আহাদ রানা, সিলেট জেলা যুবদলের সিনিয়র সদস্য আব্দুল জলিল সমায়ুন সহ জালালবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও যুবদল নেতৃবৃন্দ। তারা সকলেই এলাকার সার্বিক উন্নয়নে খন্দকার আব্দুল মুক্তাদিরের বিকল্প নেই বলে দৃঢ় মতামত ব্যক্ত করেন এবং প্রতিটি কেন্দ্রে ধানের শীষের পক্ষে জোরালো প্রচারণার প্রতিশ্রুতি দেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *