ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ফেঞ্চুগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত পল্লব রায় সুনামগঞ্জ জেলার ধর্মপাশার। তিনি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি এরিস্টো ফার্মার বিক্রয় প্রতিনিধি ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে ফেঞ্চুগঞ্জ নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় উপজেলার নিজামপুর গ্রামের রাফি (১৭) ও মোয়ান (১৭) নামের দুই কিশোর গুরুতর আহত হয়েছেন বলে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে।

আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা. ডায়না।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *