বৈষম্যের খাঁচা ভেঙে উন্নত চিকিৎসা ও শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করবো : ভিপি মাহবুব

নববার্তা ডেস্ক : বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট নির্বাচন (২০২৫-২০২৭) বৈষম্যের খাঁচা ভেঙে উন্নত চিকিৎসা ও শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা আমার অঙ্গীকার আমার ব্যালট নং ২ ।

কর্মপরিকল্পনা মানবতার ডাকে সাড়ায় রেডক্রিসেন্টের মহান ব্রতকে জলয়ে নয়ে ধারণ করে সেবাকে কেবল প্রতিশ্রুতিতে নয়, বাস্তবে রূপ দেওয়াই আমার প্রধান লক্ষ্য উন্নত চিকিৎসার জন্য আমি সর্বদা কাজ করব।

কেবল একজন স্বোচ্ছাসেবী হিসেবে নয়, সেক্রেটারী হিসেবে প্রশাসনিক ও সাংগঠনিক দায়িত্ব গ্রহণ করে সোসাইটির সার্বিক উন্নয়নে নেতৃত্ব দেওয়ায় আমি আগ্রহী।

সেক্রেটারী পদপ্রার্থী মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) বলেন, সিলেট ল’ কলেজের সাবেক ভিপি এবং রোটারি ডি-৬৫ ডেপুটি কোঅর্ডিনেটর (টিআরএফ) হিসেবে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে সমাজ ও রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালনের দীর্ঘ অভিজ্ঞতা আমার রয়েছে।

সেই অভিজ্ঞতা থেকে আমি উপলব্ধি করেছি যে, একটি সুসংগঠিত এবং প্রশাসনিক কাঠামোর মাধ্যমে মানবসেবার সুযোগ পেলে তার প্রভাব হয় সুদূরপ্রসারী।

রেডক্রিসেন্টের মহান ব্রতকে হৃদয়ে ধারণ করে সেবাকে কেবল প্রতিশ্রুতিতে নয়, বাস্তবে রূপ দেওয়াই আমার প্রধান লক্ষ্য। দেশি ও আন্তর্জাতিক সেবামূলক সংস্থার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিলেট ইউনিটের সেবার পরিধিকে আন্তর্জাতিক মানের করে তোলা। কেবল একজন স্বেচ্ছাসেবী হিসেবে নয়, সেক্রেটারী হিসেবে প্রশাসনিক ও সাংগঠনিক দায়িত্ব গ্রহণ করে সোসাইটির সার্বিক উন্নয়নে নেতৃত্ব দেওয়ায় আমি আগ্রহী। সোসাইটিকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে এবং সেবার মান উন্নত করতে নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে গুরুত্ব দেওয়া হবে। ইউনিটের আর্থিক ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

আমার অঙ্গীকার ও কর্মপরিকল্পনা

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *