ডেস্ক রিপোর্ট : গতকাল শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী মসজিদে জুমার নামাজ শেষে সিলেট মহানগর বিএনপির আওতাধীন সকল মসজিদ দোয়া মাহফিল ও উপাসনালয়ে প্রার্থনার কর্মসূচি পালিত ।
মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে সাথে নিজ নিজ এলাকার মসজিদে দোয়া করেন। এছাড়া একই সাথে দেশনেত্রীর আশু সুস্থতা কামনায় মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় গতকাল শুক্রবার বাদ জুমা সিলেট মহানগর বিএনপির আওতাধীন সকল মসজিদ দোয়া মাহফিল ও উপাসনালয়ে প্রার্থনার কর্মসূচি অংশ হিসেবে নগরীর পাঠানটুলা জামে মসজিদে ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জুম্মার নামাজ শেষে মুসল্লিদের কাছে দোয়া চান সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
এসময় তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের সবচেয়ে জনপ্রিয় এবং আপোষহীন নেত্রী। বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তাই পুরো জাতি তাঁকে নিয়ে চিন্তিত। তাঁর অশু সুস্থতা কামনা করে তিনি সবার কাছে দোয়া চান।
এদিকে নগরীর ৬নং ওয়ার্ডের মরহুম আঙ্গুর মিয়া জামে মসজিদে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। তাঁর অশু সুস্থতা কামনা করে তিনি সবার কাছে দোয়া চান।