রাত ৯টার পর মার্কেট-দোকান বন্ধ রাখার নির্দেশনা

শহীদুর রহমান জুয়েল : সিলেট মহানগরীর বাজার ও বাণিজ্যিক স্থাপনাগুলোর জন্য নতুন নির্দেশনা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। হোটেল, রেস্তোরাঁ এবং ঔষধের দোকান ব্যতীত সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টার পর বন্ধ থাকবে।

এ বিষয়ে গত রোববার (৩০ নভেম্বর) বিকেল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএমের সভাপতিত্বে সিলেট মহানগর এলাকার বাজার কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন নিয়ম অনুযায়ী আগামী রোববার (৭ ডিসেম্বর) থেকে কার্যক্রম শুরু হবে। এছাড়াও, যেসব মার্কেট ও শপিংমলের পার্কিং স্পেস পরিকল্পনায় থাকলেও সেখানে দোকান বা স্থাপনা নির্মাণের কারণে পার্কিং স্পেস ব্যবহারের উপযোগী হয়নি, সেগুলো ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে উন্মুক্ত করে পার্কিংয়ের জন্য ব্যবহারযোগ্য করতে হবে।
এডিসি মিডিয়া(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,
এই উদ্যোগের মাধ্যমে যানজট হ্রাস এবং বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *