২২টিল্লা এতিমখানায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

নববার্তা ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায়- এয়ারপোর্টে বাইশটিল্লা এতিমখানায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মহানগর ছাত্রদল সহ-সভাপতি মাহমুদুল হাসান রাশেদ,মহানগর ৩৭ নং ওয়ার্ড মহিলা দলের সাবেক আহবায়ক – বর্তমান সভাপতি হালিমা কবির তিম্মি’র পরিবারের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার ০২ ডিসেম্বর বাদ যোহর বাইশটিল্লাহ এতিমখানায় এই দোয়া মাহফিল ও
এক বেলা খাবারের আয়োজন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন,সিলেট মহানগর সেচ্চাসেবক দলের সদস্য সচিব আফসর খান, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মাহমুদুল হাসান রাশেদ ও সিলেট মহানগর ৩৭ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি হালিমা কবির তিম্মি প্রমূখ।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *