খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার সন্ধ্যা ৭টায় হাসপাতালে পৌঁছান তিনি। এসময় চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড জাহিদ হোসেন ও অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার উপস্থিত ছিলেন।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভূগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এর চার দিন পর ২৭ নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। গত কয়েকদিনে এ অবস্থার তেমন কোন পরিবর্তন হয়নি।
শুরু থেকেই দেশি-বিদেশি চিকিৎসকরা যোগাযোগ রাখছিলেন মেডিকেল বোর্ডের সঙ্গে। এরই ধারাবাহিকতায় আজ এভারকেয়ারে আসেন যুক্তরাজ্যের ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. রিচার্ড বিয়েল।

জানা গেছে, নিয়মিত ডায়ালাইসিসের পাশাপাশি সব ধরনের উন্নত চিকিৎসা পাচ্ছেন খালেদা জিয়া। দেশের চিকিৎসক দলের সঙ্গে চীনের একটি বিশেষজ্ঞ দলও সহায়তা করে যাচ্ছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *