আপনারা আমাদের অবস্থান আরও শক্তিশালী করছেন : কয়েস লোদী

সিলেট অফিস : যুক্তরাজ্য যুবদলের সহ-দফতর সম্পাদক দিলদার হোসেন সুমন ও জর্জিয়া বিএনপি সহ-সভাপতি মশহুদ আলম সোহাগ সংবর্ধনা অনুষ্ঠিত।

২১ ডিসেম্বর সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে যুক্তরাজ্য প্রবাসী আবুল মনসুর কুটি ও শোয়েব মুন্না সৌজন্যে সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয়।

উক্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান কয়েস লোদী।

তিনি বলেন,‘ফ্যাসিবাদের বিরুদ্ধে’ আন্দোলনের সময় দেশে যখন ইন্টারনেট সেবা বন্ধ ছিল, তখন প্রবাসী নেতারা আন্দোলনকে বেগবান করতে ‘বড় ভূমিকা রেখেছেন আপনারা আমাদের অবস্থান আরও শক্তিশালী করছেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির হাসান,সিলেট মহানগর বিএনপির দপ্তর সম্পাদক তারেক আহমদ খান,সিলেট সিটি কর্পোরেশন এর ৫ নং ওয়ার্ডের বিএনপি’র সাধারণ সম্পাদক আবদুল্লাহ শফি সাহেদ, মহানগর মহানগর যুবদলের সহ-সভাপতি মালেক আহমদ, সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাশরুর রাসেল, সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ সহ প্রমূখ।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *