
ডেস্ক রিপোর্ট : এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট ও জেলা ক্রীড়া অফিস, সিলেট এর আয়োজনে এবং সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সিলেট বিভাগীয় পর্যায়ে “আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫” এর ফাইনাল ম্যাচ এবং সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১০ জানুয়ারি ২০২৬ শনিবার বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স, সিলেট এর মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে বালাগঞ্জ সরকারি কলেজ, বালাগঞ্জ, সিলেট ২-১ গোলে বৃন্দাবন কলেজ, হবিগঞ্জকে হারিয়ে বিজয়ী হয় তথা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য ও পুরস্কার প্রদান করেন আশরাফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), সিলেট বিভাগ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সাহাজ উদ্দিন টিপু, বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ছোরাব আলী, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, অধ্যক্ষ এনামুল হক সর্দার, অধ্যক্ষ আব্দুল মজিদ আজাদ, অধ্যক্ষ নাজমুল আনসারী, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ এর প্রভাষক সনজিদ কুমার পাল, সিলেট জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ আব্দুল আজিম, লিটন আহমদ প্রমুখ।