ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা

ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী জানুয়ারি ২০২৬ থেকে অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ১০ মাসের জন্য সংগঠনের নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

মানবিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে গঠিত এই কমিটির মাধ্যমে দেশব্যাপী রক্তদান ও সামাজিক সেবামূলক কার্যক্রম আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংগঠনটি।

ঘোষিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে পরামর্শক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আবিদ হুসেন খান। পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আল মেজবা রায়হান এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ রাশেদ বাবু রাজ। মুখ্য সমন্বয়কের দায়িত্বে রয়েছেন আকরাম খান বাপ্পি এবং মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোনারুল ইসলাম সোনা। দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সাইফুল আলম নিপু, প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন কামরুজ্জামান (রাসেল) এবং প্রজেক্ট ও ব্লাড ক্যাম্পিং সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোনাক রায়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবিকতা, ঐক্য ও স্বেচ্ছাসেবার আদর্শকে সামনে রেখে এই কেন্দ্রীয় নির্বাহী কমিটি স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবে এবং স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে অসহায় ও রোগীদের পাশে দাঁড়াতে কার্যকর ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ঘোষিত এই কেন্দ্রীয় নির্বাহী কমিটি ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিষ্ঠাতা মোঃ ছালিম আহমদ খান-এর স্বাক্ষর সংবলিত প্যাডে অনুমোদিত হয়ে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশ করা হয়েছে। রক্তদানে মানবিকতা ও ঐক্যে শক্তির শ্লোগানকে ধারণ করে ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি সবসময় মানবতার পাশে থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *