বিশ্ব সকল মুসলিমকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রুমেল

ডেস্ক রিপোর্ট : বিশ্ব সকল মুসলিমকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা যুবদল সহ সভাপতি হাবিবুর রহমান রুমেল।

তিনি বলেন, দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত। জাতি এমন এক সময়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে, যখন দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে।

ঈদ আসে আত্মশুদ্ধির মহিমা নিয়ে, আসে বিভেদ ভুলে হৃদয়ের দুয়ার খুলে দেওয়ার আহ্বান হয়ে। এই পবিত্র উৎসব হোক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার, হিংসা-বিদ্বেষ মুছে ফেলে ভালোবাসার নতুন প্রভাত রচনার এক অনন্য উপলক্ষ।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *