৬ নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী মেহবুবের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি কর্পোরেশন ৬ নং ওয়ার্ড বাসীকে পবিত্র ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মো: মেহবুবুর রহমান।

গনমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় মো: মেহবুবুর রহমান ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। এক মাস রোযা রেখে সিয়াম পালন মানুষকে আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে মুত্তাকি হিসেবে গড়ে তুলে। এর আলোকে নিজেকে পরিচালিত করার দীপ্ত শপথ নিতে হবে। আত্মশুদ্ধির মাস রমজান থেকে শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যাবো ঈদুল ফিতরে মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রিতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে।

ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও মুসলমানদের ঐক্যের বন্ধন শক্তিশালী করে। জীবনের প্রতিটি দিনই হোক ঈদের মতো আনন্দময় ।

সিলেট সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের সকল বাসিন্দা ও সিলেটসহ দেশ বিদেশের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *