ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি কর্পোরেশন এর ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর পদপ্রার্থী নাসরিন আক্তার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

নাসরিন আক্তার নিজের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ আনন্দের, ভ্রাতৃত্বের ও সহমর্মিতার প্রতীক। এই আনন্দঘন মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশন ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি একজন শিক্ষিকা নাসরিন আক্তার দীর্ঘদিন ধরে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের এলাকার গরিব, দুঃখী ও মেহনতী মানুষের পাশে থেকে বিভিন্ন সহযোগিতা করে আসছেন। মানবিক গুণাবলি ও আন্তরিকতার মাধ্যমে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
আমি নাসরিন আক্তার সবসময় ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের জনগণের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনাদের দোয়া ও সমর্থন পেলে একজন সেবক হিসেবে কাজ করে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই তিনি আসন্ন নির্বাচনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
https://www.facebook.com/nasrin.rahman.37051