ঘিওরে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওর  উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সিংজুরী  ইউনিয়ন পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, ২ নং সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোঃ আসাদুর রহমান মিঠু।  এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মেম্বার, সিংজুরী ইউনিয়ন  উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুর রহিম মিয়া।

সিংজুরী বীনা পানি সমাজ কল্যাণ সমিতির মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত খেলায় বৈকুন্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) চ্যাম্পিয়ন এবং  আশাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) রানার্স হয়।

অপরদিকে দেবিতে ঘড়ি  সরকারি প্রা: বিদ্যালয় (বালিকা) চ্যাম্পিয়ন এবং কামারজাগী সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা) রানার্স আপ হয়। সার্বিক তত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক রওশন আরা বেগম,  আবু জুবায়ের, মোঃ আক্কাস আলী, মোঃ শফিকুল হাসান, মানিক সরকার ও মোঃ মিজানুর রহমান সরকার, মোঃ কামরুল হাসান।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *