৪,৫,৬ নং ওয়ার্ডবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নাসরিন আক্তার

ডেস্ক রিপোর্ট : ৪,৫,৬ নংওয়ার্ডবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল সহকারী শিক্ষিকা, উদয় সমাজ কল্যান সংস্থা সিলেট মহিলা সম্পাদক ও ৪,৫,৬ নংওয়ার্ড মহিলা কাউন্সিলর পদপ্রার্থী নাসরিন আক্তার ।

নাসরিন আক্তার বলেন, বাংলা নববর্ষ আমাদের বাঙালির প্রাণের উৎসব অসাম্প্রদায়িক বাংলাদেশের এই দিনে গত বছরের সব জরা ও গ্লানি মুছে গিয়ে নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও সমৃদ্ধি। নতুন বছরে ৪,৫,৬ নংওয়ার্ড হবে একটি স্মার্ট ও আধুনিক জনপদ, এটাই আমার অঙ্গীকার।

​তিনি আরও বলেন, উৎসবের এই আনন্দ যেন ধনী-দরিদ্র নির্বিশেষে সবার ঘরে সমানভাবে ছড়িয়ে পড়ে। নববর্ষের এই দিনে এটাই হোক আমাদের বড় প্রত্যাশা। ​সবশেষে তিনি ৪,৫,৬ নংওয়ার্ডবাসীর কল্যাণ কামনায় সবার কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *