ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে আসে। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার মাধ্যমেই এই ঈদের প্রকৃত সার্থকতা নিহিত। কোরবানির এই মহান আদর্শকে ধারণ করে সমাজের হিংসা, বিদ্বেষ ও বৈষম্য ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

রেজাউল হাসান কয়েস লোদী তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, সিলেট নগরী আমাদের সবার অহংকার। উৎসবের এই আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে, বিশেষ করে সুবিধা-বঞ্চিত ও সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে সেটাই হোক আমাদের কাম্য। একই সাথে তিনি কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে নগরীকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সর্বস্তরের নগরবাসীর প্রতি অনুরোধ জানান।

তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখ-সমৃদ্ধি কামনা করে বলেন, “পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও শান্তি। ঈদ মোবারক।”

বার্তা প্রেরক
মো. নুরুল ইসলাম
±৮৮০১৭১৮৫৩৮০৪৫
২৫.০৫.২০২৬

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *