
নিজস্ব প্রতিবেদক যুক্তরাজ্য : ঈদুল আযহা উপলক্ষে দেশে এবং প্রবাসে বসবাসরত সকল মুসলিম উম্মাহ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক জনাব আবুল খায়ের তালুকদার।
সংবাদমাধ্যমে পাঠানো এক বিশেষ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা আমাদের ত্যাগের মহিমা শেখায়। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ধৈর্য, সহনশীলতা এবং সৌহার্দ্য বজায় রাখতে সাহায্য করে। এই উৎসবের মূল শিক্ষা হলো নিজেদের ভেতরের পশুত্বকে বিসর্জন দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।
আবুল খায়ের তালুকদার তাঁর বার্তায় প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও দেশের প্রতি তাঁর গভীর ভালোবাসার কথা স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, “সুদূর প্রবাসে থাকলেও আমাদের মন পড়ে থাকে প্রিয় জন্মভূমিতে। দেশের মানুষের হাসি-কান্না আমাদের ব্যথিত ও আনন্দিত করে। আমি প্রবাসে থেকেও আজীবন দেশের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।
তিনি আরও বলেন, ত্যাগের এই আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ে এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়। পরিশেষে তিনি সবার সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।