
ডেস্ক রিপোর্ট : ডিএনবি (Debut Of New Bangladesh)-এর উদ্যোগে ও সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা- ইয়াসিন জামান রাজের অর্থায়নে রাস্তা মেরামত ও গর্ত ভরাট কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে ডিএনবি (Debut Of New Bangladesh)-এর উদ্যোগে এলাকার ক্ষতিগ্রস্ত সড়কের একটি গর্ত ভরাট ও মেরামতের কাজ সম্পন্ন করা হয়েছে।
উক্ত কার্যক্রম অর্থায়ন করেন অন্যতম প্রতিষ্ঠাতা ইয়াসিন জামান রাজপরিচালনা করেন ডিএনবি প্রতিষ্ঠাতা শেখ আকিব উপস্থিত ছিলেন যুগ্ম জেপিএম মিনহাজ আহমদ হাসান ও জেপিএম মারজাঁন খান
সড়কের গর্তটি দীর্ঘদিন ধরে পথচারী ও যানবাহন চলাচলে অসুবিধা সৃষ্টি করছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে ডিএনবি প্রয়োজনীয় উপকরণ বরাদ্দ প্রদান করে এবং সদস্যদের সহযোগিতায় গর্ত ভরাট ও মেরামতের কাজ সম্পন্ন করে। এর ফলে সড়কটি আরও নিরাপদ ও ব্যবহার উপযোগী হয়েছে।
ডিএনবি বিশ্বাস করে যে, একটি নতুন বাংলাদেশ গড়তে ছোট ছোট পদক্ষেপ গুলো বিশাল ভূমিকা পালন করে।
এই রাস্তা মেরামত কার্যক্রম সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি অংশ।
সংগঠনটি ভবিষ্যতে অবকাঠামো উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক কল্যাণ এবং অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে আরও বহু উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা রাখে, যা একটি পারফেক্ট বাংলাদেশ গঠনে সহায়ক হবে।
উল্লেখ্য, ডিএনবি-এর একটি চলমান প্রকল্প হলো বাজারে এক কেজি মুরগির প্রাপ্যতা বৃদ্ধি । এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় খাদ্যপণ্য সহজলভ্য করার লক্ষ্যে গবেষণা, পরিকল্পনা ও বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।