
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ঘিওরে পূবালী ব্যাংকের উদ্যোগে ২ দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই ক্যাম্পেইনগুলোতে গ্রাহকদের ডেবিট/ক্রেডিট কার্ড এবং বাংলা কিউআর (Bangla QR) এর মাধ্যমে লেনদেনে উৎসাহিত করা হয়।
“এক দেশ এক কিউআর লেনদেনে বাংলা কিউআর” এবং “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওরে ২ দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ও একটি বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়েছে।
নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে নিরাপদ ও আধুনিক ডিজিটাল লেনদেনে (যেমন: মোবাইল অ্যাপ, কার্ড এবং বাংলা কিউআর-Bangla QR) সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করা। ক্যাম্পেইনে গ্রাহকদের বিনামূল্যে হিসাব খোলা, অ্যাপ অ্যাক্টিভেশন এবং কিউআর কোড বিতরণের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট নেওয়ার হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি ঘিওর উপশাখার ব্যবস্থাপক মো: ইউসুফ আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আরিফুর রহমান। আরও উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপি’র সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, ৪ নং ঘিওর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল এবং আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ।