
সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইলিয়াস আলী।
জানা যায়, গত শনিবার রাত ১০টা ৪০ মিনিটে সিলেট থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া সিএনজি অটোরিকশা তাঁর মোটরসাইকেলে সজোড়ে ধাক্কা দেয়।
এতে তিনি মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে যান এবং তাঁর ডান পা ভেঙে গুরুতর জখম হয়।
ঘটনার পরপরই স্থানীয় উপস্থিত লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গত ছয় দিন ধরে তিনি উক্ত হাসপাতালের ৫তলার ৫১৭ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাঁর আঘাতপ্রাপ্ত পায়ে চিকিৎসা চলছে।
দ্রুত সুস্থ হয়ে যেন আবারও দলীয় ও ধর্মীয় কর্মকাণ্ডে আত্মনিয়োগ করতে পারেন, সেজন্য আত্মীয়-স্বজন, সহকর্মী, দলীয় নেতাকর্মী এবং দেশবাসীর নিকট দোয়ার আকুল দরখাস্ত জানিয়েছেন মাওলানা ইলিয়াস আলী।