সিলেটের বড়শলায় ওয়ালটন শোরুমের শুভ উদ্বোধন

ডেস্ক রিপোর্ট : সিলেটের এয়ারপোর্ট থানাধীন বড়শলা নয়াবাজারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড শাহিন ইলেকট্রক্স এর ২য় শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ ব্যক্তিবর্গের উপস্থিতি পুরো অনুষ্ঠানকে আনন্দমুখর করে তোলে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং আসন্ন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সজিবুর রহমান রুবেল।

দোয়া ও মিষ্টিমুখের মাধ্যমে শোরুমটির আনুষ্ঠানিক সূচনা করেন।

এ সময় বক্তারা বলেন, বড়শলা ও আশপাশের এলাকার মানুষের কাছে তথ্যপ্রযুক্তি এবং মানসম্মত ইলেকট্রনিক্স পণ্য সহজে পৌঁছে দিতে এই শোরুমটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *