সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীর আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা ও মুক্তির দাবি

ডেস্ক রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি, দৈনিক অবজারভারের সম্পাদক এবং ডিবিসি নিউজের প্রধান সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট’।
​
আজ বুধবার (০৪ নভেম্বর ২০২৬) এক যৌথ বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক আকতার হোসেন ও সদস্য সচিব শেখ জামাল এই নিন্দা জানান।

​বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া একজন জ্যেষ্ঠ সাংবাদিককে নিজ কার্যালয় থেকে আটক করার ঘটনা অত্যন্ত দুঃখজনক, নজিরবিহীন এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর চরম আঘাত। এ ধরনের ঘটনা মৌলিক অধিকার ও মানবাধিকার লঙ্ঘনের শামিল।
​
উল্লেখ্য, আজ বুধবার গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি নিউজ কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

​বিবৃতির শেষাংশে সাংবাদিক নেতারা স্পষ্ট ভাষায় বলেন, সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মূল দায়িত্ব। অবিলম্বে জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর দ্রুত ও নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *