বকশীগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে আদর আলী (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শোবার ঘরের ধর্নার সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

সোমবার (২১ আগস্ট) সকাল ১০ টার দিকে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামের নিজবাড়ি থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আদর আলী ওই গ্রামের মৃত অহেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ৩ দিন আগে আদর আলী তাঁর স্ত্রীকে মেরে বাপের বাড়িতে পাঠিয়ে দেন।গত কাল রবিবার রাতের খাবার খেয়ে তিনি শোবার ঘরে ঢুকেন। আজ সোমবার সকালে ঘুম থেকে না উঠলে বড় ছেলে ও ছেলের বউ ডাকাডাকি করতে থাকেন। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকলে ধর্নার সঙ্গে তাঁর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *