ঘিওরে ৭ শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মানিকগঞ্জের ঘিওরে ৭ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) দুপুরে ঘিওর ৪৪ নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হামিদুর রহমান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ঘিওর ইউপি চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভীন, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নায়েব আলী, ইউআরসি আফসানা আক্তার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আল মুজাহিদ।

পরে বিদ্যালয়ের উঠানে ফল গাছের চারা রোপণ করেন আয়োজকরা।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *