ঝালকাঠিতে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নৈকাঠি গ্রাম থেকে ৮০ পিছ ইয়াবা ও ৪ পিছ ফেন্সিডিলসহ এক নারী মাদক ব‍্যাবসায়ী কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব‍্যাবসায়ী নৈকাঠি এলাকার মোঃ আবুল হোসেনের স্ত্রী আখি বেগম (৪০)।

ঝালকাঠি জেলা ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল মহোদয়ের নির্দেশনায় গোপন সংবাদের ভিক্তিতে গত শনিবার রাতে আখি বেগমের রান্না ঘরে তল্লাশি চালিয়ে ইয়াবা ও ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ের বিরুদ্ধে রাজাপুর থানায় ২৭ শে অগস্ট রবিবার মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে মামলা নম্বর ৭। ঝালকাঠি জেলাকে মাদক মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *