ঘিওরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মানিকগঞ্জের ঘিওরে নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বাষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় নবজীবন ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টে মানিকগঞ্জসহ বিভিন্ন জেলার সাতটি দল অংশ নিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী। উদ্বোধন করেন ঘিওর থানার ওসি মোঃ আমিনুর রহমান। নবজীবন ক্লাবের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন- বালিয়াখোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ লতিফ, ডেরা রিসোর্টের প্রজেক্ট ম্যানেজার মোঃ লিয়াকত আলি, মোঃ ওমর ফারুক, হাফিজ শিকদার, মোঃ ইকবাল হোসেন, ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ চাঁন মিয়া প্রমুখ।

উদ্বোধনী খেলায় সিংজুরী এসবিএম স্পোটিং ক্লাবকে ট্রাইবিকারে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করে মানিকগঞ্জ জাগরণী কিশোর ক্লাব।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *