কাউখালীতে ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ১২ জন ইউপি সদস্যদের শপথ পাঠ করান কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন- কাউখালী উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা আইসিটি অফিসার মোঃ মেহেদী হাসান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শিয়ালকাটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ১৭ই জুলাই পিরোজপুরের কাউখালী উপজেলার ৫ নং শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ২৭ আগস্ট পিরোজপুর জেলা প্রশাসক মহোদয় নবনির্বাচিত চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমানকে শপথ পাঠ করান।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *