ফুলসজ্জিত গাড়িতে চড়ে অবসরে গেলেন কনস্টেবল মোস্তফা কামাল

ফুলসজ্জিত গাড়িতে চড়ে অবসরে গেলেন ঘিওর থানার কনস্টেবল এস এম মোস্তফা কামাল। রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে জমকালো আয়োজনের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় তাকে।

এসময় বিদায়ী কনস্টেবলের হাতে ফুল দিয়ে বিদায় জানান, ঘিওর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাকির হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা। পরে সব পুলিশ সদস্যরা সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে তাকে বিদায় জানান।

অবসরে যাওয়া পুলিশ কনস্টেবল হলেন এস এম মোস্তফা কামাল। চাকরি জীবনে কনস্টেবল মোস্তফা কামাল ৩৮ বছর সুনামেরসহিত চাকুরী করেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে পুলিশ বাহিনীতে সুনামের সঙ্গে সেবা দিয়ে এসেছেন তিনি। বিদায়ের পর মুহূর্তেও আপনি ভালো কাজের সঙ্গে যুক্ত থাকবেন বলে আশাবাদী। আপনার কর্মে যাতে পুলিশ বাহিনীর সুনাম অক্ষুণ্ন থাকে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *