সিংগাইরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ। পুলিশ ও স্থানীয়দের ধরনা অজ্ঞাতনামা ব্যক্তি, অজ্ঞাত গাড়ির ধাক্কায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেছেন।

আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার বাইমাইল এলাকার জনৈক সাইদুল ইসলামের দোকানের পশ্চিম পাশে আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে এ অজ্ঞাতনামা লাশ পাওয়া যায়।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম ডেইলি নববার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক ভাবে স্থানীয় লোকজন ও ঘটনাস্থলের পারিপার্শ্বিক অবস্থায় ধারনা করা হচ্ছে অজ্ঞাতনামা ব্যক্তি, অজ্ঞাত গাড়ির ধাক্কায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেছে। তার সুরতহাল প্রতিবেদন প্রস্তত করা হইয়াছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংবাদ লেখা পর্যন্ত অজ্ঞাত বৃদ্ধের পরিচয় মেলেনি।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *