দেলদুয়ারে ব্রিজ ভেঙে ট্রাক পানিতে, যোগাযোগ বিচ্ছিন্ন

টাঙ্গাইলের দেলদুয়ারে বেইলি ব্রিজ ভেঙে বালুবাহী ট্রাক ডোবার পানিতে পড়ে গেছে। এতে জেলা শহরের সঙ্গে দেলদুয়ারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতের দিকে উপজেলার দুল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীরা জানান, এই বেইলি ব্রীজটি দীর্ঘদিন যাবত ঝুকিপূর্ণ ছিলো। শুক্রবার রাতে বালুবাহী ট্রাক ব্রিজটি অতিক্রম করার সময় ভেঙে পানিতে পড়ে যায়। এতে টাঙ্গাইলের সঙ্গে সরাসরি সড়ক পথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে ১ থেকে ৫ কিলোমিটার ঘুরে টাঙ্গাইল-নাগরপুর সড়কের এলাসিন দিয়ে টাঙ্গাইল শহরের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে।

স্থানীয়রা আরও বলেন, সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। ব্রিজ ভেঙে যাওয়ায় মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই ব্রিজটি দ্রুত সময়ের মধ্যে সংস্কারের দাবি তোলেন তারা। টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন জানান, ব্রিজটি খুলে পুনরায় পুনঃস্থাপনের মাধ্যমে সরাসরি যোগাযোগের ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী বলেন, রাতে ব্রিজটি ভেঙে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের দু’পাশে লাল পতাকা লাগানো হয়েছে। এ ছাড়াও দুর্ঘটনা রোধে রাত থেকে গ্রাম পুলিশকে ডিউটিতে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ছাড়াও সড়ক বিভাগকে অবগত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি মেরামত করা হবে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *