পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছে ভারত ও পাকিস্তান। এর আগে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দুদল। কিন্তু ফল আসার আগেই সেটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল। এবার সুপার ফোরের লড়াইয়ে মাঠে নেমেছে দুদল। এই ম্যাচটিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

রোববার (১০ সেপ্টেম্বর) ম্যাচের আগে বিকেল ৩টায় টসের জন্য মাঠে নামেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সেখানে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানান বাবর আজম।

এশিয়া কাপে এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে দুদল। জয়ের হিসাবে পাকিস্তানের চেয়ে কিছুটা এগিয়ে ভারত। পাকিস্তানের পাঁচ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৭টি ম্যাচ। দুটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। এছাড়া এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে দুদলের শেষ দুই ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত।

এশিয়া কাপের পরিসংখ্যানে এগিয়ে থাকলেও ভারত-পাকিস্তানের সামগ্রিক পরিসংখ্যানে এগিয়ে বাবররা। ওয়ানডেতে দুদলের মোট ১৩৩ দেখায় ৭৩টি ম্যাচ জিতেছে পাকিস্তান। ভারত জিতেছে ৫৫টি, আর পরিত্যক্ত হয়েছে ৫টি ম্যাচ। তবে পরিসংখ্যান যেমনই হোক, মাঠে নিজেদের সেরাটা দিলে যেকোনো প্রতিপক্ষের জন্যই যে দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে ভারত, সেটার প্রমাণ অনেকবারই দিয়েছেন রোহিত-কোহলিরা।

বিস্তারিত আসছে…

পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল হক, সালমান আলি আগা, ইফতেখার আহমেদ, মোহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও ফাহিম আশরাফ।

ভারত একাদশ
রোহিত শর্মা, শুভমান গিল, ইশান কিশান, বিরাট কোহলি, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রাবীন্দ্রর জাজেদা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জসপ্রিত বুমরাহ।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *