বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশু নিহত

জামালপুরের বকশীগঞ্জে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ফাহিম হাসান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ফাহিম হাসান ওই গ্রামের মোক্তার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে বন্ধুদের সঙ্গে খেলতে যায় ফাহিম হাসান। সে দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে তাকে ভেসে থাকতে দেখে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বকশীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) জানান, খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরে পড়ে নিহত হয় ফাহিম। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তার পরিবারের কোনো অভিযোগ নেই।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *