নন্দীগ্রামে স্থানীয় সরকার উন্নয়ন মেলা উদ্বোধন

বগুড়ার নন্দীগ্রামে স্থানীয় সরকার উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে। রোববার উপজেলা অডিটোরিয়ামে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায় প্রমুখ।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *