শ্রীনগরের বাঘড়ায় রাতভর পুলিশের অভিযান

শ্রীনগর উপজেলার বাঘড়ায় পুলিশ রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে। গত রবিবার রাতে বাঘড়ায় আইন-শৃংখলা অবনতির বেশ কয়েকটি বিবাদমান গ্ররুপের সদস্যর বাড়িতে এই অভিযান চালানো হয়। তবে এতে কেউ গ্রেফতার হয়নি।

জানা গেছে, সম্প্রতি বাঘড়ায় আওয়ামী লীগের অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। এছাড়া ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। ঢাকার সমাবেশ থেকে দোহার ফেরার পথে বাস ভাংচুর ও আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মারধরের ঘটনা ঘটে।

কয়েকদিন আগে ওই এলাকার রুদ্রপাড়ায় শেখ রহমান আপন বোন জামাইকে চাইনিজ কুড়াল দিয়ে কোপিয়ে হত্যা করেছে। সব মিলিয়ে শ্রীনগরের অশান্ত জনপদ বাঘড়া ফের অশান্ত হতে শুরু করে। এর প্রেক্ষিতে বিবাদমান গ্ররুপ গুলোর বাড়ি ঘরে পুলিশ এই সাঁড়াশি অভিযান চালায়। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, পরিস্থিতি শান্ত রাখতে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *