মাদারগঞ্জে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

জামালপুরের মাদারগঞ্জে জহুরুল ইসলাম (৫৮) নামে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জহুরুল ইসলাম উপজেলার জোড়খালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং ওই ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ জুলাই) রাত ১২ টার দিকে ওই ইউনিয়নের আতামারী এলাকায় তাঁকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের স্বজনরা জানান, রাত ১১টার দিকে ফুলজোড় বাজারে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেন জহুরুল ইসলাম। বাড়ি ফেরার পথে আতামারী এলাকায় তাঁর গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

মাদারগঞ্জ থানার ওসি মাহবুবুল হক জানান, জহুরুল ইসলামের শরীরে ধারালো অস্ত্রের একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গেছে। এ হত্যার সঙ্গে কারা জড়িত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করে থানায় আনা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *