ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে রাজশাহীতে মানববন্ধন

২০২২ সালে রাজশাহীতে ২৪৫ জন নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। বেসরকারী সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)সহ বিভিন্ন সংগঠন এ তথ্য প্রকাশ করে।

এরই মধ্যে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানাধীন পশ্চিম বালিয়া শান্তির মোড় এলাকার শিশু সামিরা জান্নাতুল ফেরদৌসের (১১) মৃত্যুর সঠিক কারণ উদঘাটন ও বিচার দাবি জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার বিষয়ক অঙ্গ সংগঠন।

বিধায় আজ ২৫/০৯/২০২৩ ইং তারিখে সোমবার সকাল ১১ টার সময় রাজশাহী কোর্ট চত্ত্বরে ধর্ষন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। রাজশাহী দামকুড়া এলাকার মুরালীপুর প্রাইমারী স্কুলের ৫ম শ্রেনীর ছাত্রী সামিরা জান্নাতুল ফেরদৌসকে অপহরন করে সিগারেটের প্রায় ২০০ সিগারেটের ছ্যঁকা দিয়ে ৩ মিলে জন ধর্ষন করার পর ও হত্যাকারীদের শাস্তির দাবিতেই এই মানবন্ধনের আয়োজন করে মৃত স্কুল ছাত্রী সামিরার বাবা রিক্সাচালক শামিম।

মানববন্ধনে মৃত স্কুল ছাত্রী সামিরার বাবা শামিম কান্না জড়িত কন্ঠে বলেন করে গত ৯ জুলাই দুপুরে আমার বড় মেয়ে (১১), ছোট মেয়ে (৮) ও ছেলেকে বাড়িতে রেখে শ্বশুরবাড়ি যাই। বিকেলে বাড়িতে এসে বড় মেয়েকে ডাকাডাকি করে খুঁজতে থাকি। একপর্যায়ে বসতঘরের তীরের সঙ্গে বাঁশে ঝুলানো অবস্থায় মেয়েকে উদ্ধার করি।

এসময় তার পা দুটি মেঝেতে লেগে ছিল। পরে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার দিন একই এলাকার সানাউল্লার ছেলে শামীম আমার মোবাইলে ফোন করে অবস্থান জানতে চায়। তখন সন্দেহ হয় তারা আমার মেয়েকে ধর্ষণের পর হত্যা করেছে। সেদিন বাড়িতে ফিরে এসে অন্যান্য দিনের মত স্বাভাবিক আচরণ দেখতে পাইনি তার। পরে গত ২৩ জুলাই শামিম, রকি, টিয়া আলম গোলাব ও বাবুকে আসামি করে মামলা দায়ের করা হয়। একজন আসামি র‌্যাব গ্রেফতার করে ও আরেক আসামি হাইকোর্ট থেকে জামিনে এসে আমাদের ভয়ভীতি ও মামলা তুলে নেয়ার হুমকি প্রদান করছে। এছাড়া সাক্ষীদের নানান ভাবে ভয়ভীতি দেখাচ্ছে।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক্টিভিস্ট, উত্তরবঙ্গ প্রতিদিন পত্রিকার প্রধান সম্পাদক ও রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি এম.এ.হাবীব জুয়েল, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক কাউন্সিলর আব্দুল লতিফের সন্তান জাবেদ আলী, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াবীদ আকতারুল হাসান অপু, দৈনিক লাখকন্ঠ পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান হাসানুজ্জামান হাসান ও উত্তরবঙ্গ প্রতিদিন পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার আমিনুল ইসলাম আনোয়ার।

এদিকে রাজশাহী পিবিআই জানায়, মামলাটির তদন্ত কাজ চলমান রয়েছে এবং অভিযুক্ত আসামীরাও জামিনে আছে তবে এর সাথে আরোও কেউ জড়িত আছে কিনা তা আমরা তদন্ত করে দেখছি।

উলেক্ষ্য যে, ইতিপূর্বে স্কুল ছাত্রী সামিরাকে নিয়ে মাননববন্ধন করে এলাকাবাসী এবং প্রেস কনফারেন্স এর আয়োজন করে সকলকে বিষয়টি অবগত করেছিলেন মৃত স্কুল ছাত্রীর বাবা রিক্সা চালক শামিম। এ বিষয়ে ইতিপূর্বে যে সকল সংবাদ স্থানীয় ও জাতীয় গনমাধ্যমে প্রকাশ হয়েছিল তা নিম্নে তুলে ধরা হলো।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *