চবি প্রগ্রেসিভ এক্স স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এর উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রগ্রেসিভ এক্স স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এসোসিয়েশনের” উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে।

২৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.(বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজধানীর পান্থপথে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে কেককাটার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালন করা হয়।

এ সময় সংগঠনটির সভাপতি ফয়সল আজিজ ভূইয়া, সাধারন সম্পাদক তানভীর আহমেদ এলাহী-সহ আরও উপস্থিত ছিলেন- মীর মেজবাহ উর রহমান, উত্তম উত্তাল,শ্যামল আবদুল হাই, আনোয়ার হোসেন, শাকিল মিয়াজী, নাসির হোসেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *