শেরপুরে সেচ পাম্প চালাতে গিয়ে কৃষকের মৃত্যু

শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নের গোয়ালপাড়ায় সেচপাম্প চালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সাদা মিয়া (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ অটোবর) সকাল দশটার দিকে নিজ সেচ পাম্প দিয়ে জমিতে পানি দেওয়ার সময় তার মৃত্যু হয়।

সাদা মিয়া কামারের চর ইউনিয়নের গোয়ালপাড়া পয়েস্তিরচর গ্রামের বাহাদুর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সাদা মিয়া তার বাডীর পাশে ধান ক্ষেতে প্রতি দিনের মতো আজও সেচ পাম্পের সাহায্যে পানি দিতে যায়। এ সময় বৈদ্যুতিক পাম্পের সুইচ দিতে গেলে বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান সাদা মিয়া।

স্থানীয় ইউপি সদস্য হারুন অর রশীদ এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে দৈনিক নববার্তাকে বলেন- ঘটনাটি খুবই দুঃখজনক। জমি চাষ ছাড়াও সে তার মটর সাইকেল চালিয়ে সংসারের যাবতীয় খরচ চালাতো। স্ত্রী ও ৪ সন্তানের পরিবারে একমাত্র উপার্যনক্ষম ব্যক্তি ছিলেন তিন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *