মণিরামপুর উপজেলা ও পৌর যুব মহিলা লীগের কমিটি অনুমােদন

বাংলাদশ যুব মহিলা লীগের মণিরামপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘােষণা করা হয়েছে। এতে তাসরিন সুলতানা শােভাকে সভাপতি ও আফরােজা জামান রঞ্জিলাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গত বৃহস্পতিবার জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সােনালী ও সাধারণ সম্পাদক শামীমা আলম সালমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমােদন দিয়েছেন। অনুমােদন কমিটিতে অন্যদের মধ্য শিল্পী বিশ্বাসকে সহ-সভাপতি ও মাজেদা খাতুনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

অপরদিকে, একই দিনে মণিরামপুর পৌর যুব মহিলা লীগের কমিটি অনুমােদন দেওয়া হয়েছে। এতে ডা: সুরাইয়া আক্তার ডেইজিকে সভাপতি ও নাসরিন আক্তার লিমাকে সাধারণ সম্পাদক করা হয়।

উপজেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক আফরােজা জামান রঞ্জিলা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ২০০২ সালে এই যুব মহিলা লীগ প্রতিষ্ঠা করেছেন। বিভিন্ন সময় যুব মহিলা লীগের কর্মীরা রাজপথে থেকে আন্দোলন করেছে, আমরাও সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করে যেতে চাই। বাংলাদেশকে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশে পরিণত করতে চাই বিশ্বের দরবারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে চাই সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে এক সাথে কাজ করার দৃঢ় সংকল্প। সকলে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এই কমিটি যেন জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারে এই আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *